বাবা
বাবা
বাবা কতইনা কষ্ট করো তুমি, রোদ-বৃষ্টি-ঝড়ে সন্তানের জন্য
খাবার আনো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। সন্তানের জন্য জীবন যুদ্ধ করে, ছায়ার মতো পাশে থাকো। ভালোবাসা দাও সারাজীবন ভরে, তোমার মতো করে কেউ করে না। জীবন আমার রঙ্গীন শুধু তোমার জন্য বাবা। তুমি আজকে আছো বলে পায়ের উপর পা তুলে, ঘুরে বেড়াই মন খুলে। সুখে দুঃখে সব সময়ে, থাকো তুমি আমার পাশে। তোমাকে দেখে আমার জীবন সুখে সুখে কেটে যাবে।
Comments