নিডেল কি? কত প্রকার ও কি কি ? কোনটার কাজ কি? সেলাই সুতার সাহায্যে কাপড় সেলাই করার জন্য যে সুচ ব্যবহৃত হয় তাই নিডেল। নিডেল কাকে বলে? লোহার তৈরি হুক বিশিষ্ট যে পার্টস দ্বারা লুপ তৈরি করা হয় তাকে নিডেল বলে। নিডেলের কাজ কি? সুতাকে হুকের সাহায্যে টেনে স্টিমে লুপ গঠন করাই হল নিডেলের কাজ। নিডেলের বিভিন্ন অংশ? নিডেলের বিভিন্ন অংশ গুলো হলঃ বাট (Butt) নিডেলের ছিদ্র বা আই (Eye) শ্যাঙ্ক (Shank) শোল্ডার (Sholder) ব্লেড (Blade) শর্ট গ্রুভ (Short Groove) লং গ্রুভ (Long Groove) স্কার্ফ (Scarf) টিপ (Tip) নিডেল পয়েন্ট (Needle Point) বাট (Butt) কি? বাট হল নিডেলের গোড়ার প্রথম অংশ, যা নির্ধারিত আকৃতিতে তৈরি করা হয়। যাতে করে নিডেলকে বার বা ক্ল্যাম্পের সাথে সহজে ও সুন্দরভাবে লাগানো যায়। নিডেলের ছিদ্র বা আই (Eye) কি? নিডেলের অগ্রভাগে একটি ছিদ্র থাকে যাকে নিডেলের ছিদ্র বা আই (Eye) বলে। আই সাধারণত লং গ্রুভ হতে শর্ট গ্রুভ পর্যন্ত বিস্তৃত। নিডলের ছিদ্রের মধ্যকার আকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিডেল যখন কাপড় ভেদ করে তখন নিডেল থ্রেড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা ন...
Comments