#অভিমানগুলো জমা হয়েছে হৃদয়ের ছোট্ট কুঠিরে

 #অভিমানগুলো জমা হয়েছে হৃদয়ের ছোট্ট কুঠিরে,ঠিক যেন নীল আকাশে কালো মেঘ। চোখের কোনে জ্বলের কণার আনাগোনা শুরু হয়েছে,হয়ত এখনি নামবে শ্রাবণের বৃষ্টি।

এই বৃষ্টিভেজা দিনে,তোমাকে দেওয়ার মত কিছুই নেই আমার😭


স্বার্থপরের মত দূর থেকে বহুদূরে নিজেকে আড়াল করেছি,ফিরে যাবার আকুতি আর নাই বা করলাম।

দু’ফোঁটা চোখের জ্বল বৃষ্টি ভেঁজা দিনে তোমার বরাবর উড়োচিঠিতে করে পাঠিয়ে দিলাম,ডাকপিয়ন হিসাবে ব্যথিত হৃদয়ের নীবর আর্তনাদ কে পাঠালাম।

চোখের জ্বলে এক নিষ্ঠুরতম ভালোবাসার বিবরণ লিখে দিলাম,পড়ে দেখো।


কিভাবে চলছে জীবন,আজ বড্ড জানতে ইচ্ছে করে। অতীতের স্মৃতিগুলোকে দেখতে পায়,ভাঙা আয়নাতে,কত শত কথা তুমি বলতে।

যেই আমাকে ছাড়া তোমার চলেই না,কিভাবে থাকবে বলে কাঁদতে অহঃর্নিশি,সেই তুমি কিভাবে অতিবাহিত করছো দিন???

প্রশ্ন রয়ে যায় বারংবার,উত্তর আসেনা,প্রতিপক্ষ আজও নীরব।

আমার প্রশ্নগুলো ডাকবাক্সে পড়ে থাকা বেনামা চিঠির মত,নিজ গন্তব্যে যার আর কখনও ফেরা হয়নি।


নিশি রাতের অপেক্ষায় আর থাকিনা,রাত জেগে কথা বলার শখও মিটে গেছে।

সেদিন সময়গুলো স্বপ্নের মত কাটলেও আজ তাহা দুঃস্বপ্নের কণ্টকাকীর্ণ জালে আবদ্ধ। খাঁচায় আবদ্ধ পাখির মত ছটফট করে আমার ব্যথিত মন।

কত নিষ্ঠুর তুমি???


দুঃখের দিনগুলোতে তুমি মিথ্যা আশা দিয়ে পাশে ছিলে,তোমাকে পাবো বলে নিজের জীবনকে সাজাতে ব্যর্থ চেষ্টা করেছিলাম।

ভুলক্রমে তাহা সজ্জিত হয়েছে আজ,ছেড়ে গেছো তুমি। কি পেলাম আর কি হারালাম,হিসাব টা আর মিলেনা,জীবনটা অমীমাংসিত ক্যালকুলাস যাহা সমাধানের পূর্বেই আবিস্কারক নিজেকে আড়াল করেছেন।


জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আজ বড্ড ক্লান্ত.....না পারি যাত্রা সমাপ্ত করতে,না পারি আপন নীড়ে ফিরতে।


এভাবেই চলছে জীবন,কাটছে দিন.........খুব ভালো আছি জেনে খুশি থেকো।

এই অবেলাতে আরো একবার জানতে ইচ্ছে করে,"""কেমন আছে,কিভাবে আছো"""""?

Comments

Popular posts from this blog

বাবা মানে হাজার বিকেল

নিডেল কি? কত প্রকার ও কি কি ? কোনটার কাজ কি?