#হয়ত, অপেক্ষার প্রহরটাও একদিন শেষ হবে,

 #হয়ত,

অপেক্ষার প্রহরটাও একদিন শেষ হবে,ক্লান্ত হৃদয়টা প্রশান্তি পাবে।

দুঃখের ভারে যে রাত দীর্ঘ হয়েছে,হয়ত সে রাতও একদিন অতিবাহিত হবে।

হয়ত সোনালি সূর্য ঝলমল করবে নীল আকাশের বুক জুড়ে।

তবে সেদিন ব্যথিত হৃদয় নিয়ে হয়ত আমি আর থাকবো না,তোমাদের অভিযোগ বক্সের চিঠিগুলো সেদিন আমি আর পড়তে পারবো না।

উত্তরটা না পেয়ে,পূর্বের মতই আমাকে আবার দোষারুপ করতে ভুলে যেওনা।


#দোষের বোঝাগুলো বইতে এসেছিলাম পৃথিবীতে,দ্বায়িত্ব শেষ না করেই হয়ত পালাবো আপন নীড়ে।

প্রতিদিনের মত হাজারও অভিযোগ,অভিযোগ বক্সটাতে রেখে দিও।

সময় বিলম্ব করার কারণে আমাকে যত্ত পারো কথা শুনিও,অপমান সেদিন আর হয়ত গায়ে লাগবে না,যেমন টা আজও লাগেনা।


#হিমালয়ের বরফ মনে করেছিলাম নিজেকে,ভেবেছিলাম শত কষ্ঠের পরও হয়ত গলবো না,কিন্তু কে জানতো!

গ্রীষ্মের দাবদাহনে সে বরফ গলে যাবে।

বন্যার পানিতে যেভাবে ভেসে যায় বিস্তৃর্ণ ফসলের মাঠ,অভিযোগের জোয়ারে নিজেকে হারিয়ে ফেলেছি,আর খুঁজে পায়না।


#পৃথিবীতে যে যার মত করে বোঝে,তায় ভুল বোঝার পরিমান টা এতো বেশি। যে নিজের মত করে ভুল বোঝে তাকে আপনি শুধরে দিবেন কি করে???


"""""কোন এক ঘুটঘুটে অন্ধকারে,নিজেকে আড়াল করে নিবো,সূর্যের আলো দিয়েও সেদিন আর খুঁজে পাবেনা।

অভিযোগগুলো জমা করে রেখ,ওপারেতে জমা দিও,আমি পড়ে দেখবো,কতটা দোষ ছিলো আমার""""

Comments

Popular posts from this blog

বাবা মানে হাজার বিকেল

নিডেল কি? কত প্রকার ও কি কি ? কোনটার কাজ কি?