অসাধারন শিক্ষনীয় গল্প
একজন ভদ্রলোক NJP ষ্টেশনে নেমে, ষ্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। একজন ব্যক্তি ট্যাক্সি নিয়ে এগিয়ে এলেন।
লোকটি- “আমি শিলিগুড়ি যাব। কত ভাড়া লাগবে?”
ট্যাক্সি ড্রাইভার- “অনেকটা পথ যেতে হবে দাদা, ৫০০ টাকা ভাড়া লাগবে।
লোকটি- “তোমরা এরকমই, এই টুকু রাস্তা ৫০০ টাকা ভাড়া চাইছ। ভাবছ আমি কিছুই জানি না! যাও যাও তোমার মত ট্যাক্সির দরকার নেই। আমি আমার রাস্তায় একাই হেঁটে চলে যাব।“
এরপর লোকটি নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাত্ৰা শুরু করলেন। সেই ব্যক্তিটি ব্যাগ নিয়ে কিছুদূর পর্যন্ত এগোলেন। মাথার উপড়ে গ্রীষ্মের গনগনে রোদে তিনি শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন। মনে মনে আবার তিনি ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আবার পুনরায় সেই ট্যাক্সিটিকেই দেখলেন। এরপর সেই ব্যক্তিটি আর কোনো উপায় না পেয়ে ট্যাক্সিটিকে দাড় করালেন। লোকটি- “আরে ভাই, আমি তো এবার প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছি, তাহলে এবার কত টাকা লাগবে?"
ড্রাইভার- “এবার ৭৫০ টাকা লাগবে।“
লোকটি- “তোমরা তাজ্জব লোক। দেখছ যে, আমি আর পাড়ছি না, তাই দাম বাড়িয়ে দিলে। আমি তো অর্ধেকটা রাস্তা চলেই এসেছি! হিসেব মত ২৫০ টাকা হওয়ার কথা।“
ড্রাইভার- “দাদা, এতক্ষণ ধরে আপনি যে রাস্তায় হাঁটছিলেন, সেটা শিলিগুড়ির উল্টো দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি পৌঁছে যাবেন। তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টোদিকে বেশি চলে এসেছেন। একারণেই আমি আগের থেকে ২৫০ টাকা বেশি চেয়েছি।“
এরপর সেই লোকটি আর কোনো মন্তব্য না করে ট্যাক্সিতে উঠে পড়লেন।
শিক্ষণীয় নৈতিক কথা-
আমরাও আমাদের জীবনে, কোনো কাজ পেলেই, কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ করেই কাজটি শুরু করে দিই। কোনো পরিকল্পনা ছাড়া কাজটি করায় আমরা ভুল পথে এগোতে থাকি। আর এভাবেই আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে সময় এবং অর্থ নষ্ট করি। তাই কোনো কাজ করার আগে ঠিকমত পরিকল্পনা করুন এবং একটি লক্ষ্য ঠিক করুন। যদি আপনি পরিকল্পনা এবং লক্ষ্য ছাড়াই কাজ করা শুরু করেন, তাহলে আপনারও অবস্থা গল্পের সেই লোকটির মতে হতে পাড়ে।
Comments